মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিমানবন্দরে আগুনের ঘটনায় তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ দল : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • সবশেষ আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৫২ জন সংবাদটি দেখেছেন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তে চারটি দেশের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞরা শিগগিরই বাংলাদেশে এসে তদন্তে অংশ নেবেন।

“এই আগুনের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখতেই চার দেশের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে,” বলেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করেছে। “ফায়ার সার্ভিস ফেল করেনি। বিমানবন্দর কর্তৃপক্ষের নিজস্ব চারটি ইউনিট মাত্র চার মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়, আর ফায়ার ব্রিগেডের ইউনিটগুলো ১৫–২০ মিনিটের মধ্যেই যোগ দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কারণ সেখানে খাদ্যপণ্য ছিল, কেমিক্যাল নয়,” — জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ সময় তিনি জানান, বিমানবন্দরের ই-গেট দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া বিদেশে কর্মরত প্রবাসী শ্রমিকদের (রেমিট্যান্সযোদ্ধা) পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে।

বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য দায়িত্বে থাকে, তারা প্রয়োজনে কার্গো ভিলেজেও কাজ করতে পারে। যেমন আমরা বাসার পোশাক পরে আত্মীয়ের বাসায় যেতে পারি — এটিও তেমনই বিষয়।”

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমানবন্দর নিরাপত্তা কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com