বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে তেল সরবরাহ সুশৃঙ্খল করতে চালু করা ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের কার্যক্রম আরও বিস্তৃত করেছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) পরিচালিত এই পাইলট কর্মসূচি এখন রাজধানীর বাইরে দেশের আরও ১৯ জেলায় চালু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।নতুন করে যেসব জেলায় নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে, সেগুলো হলো—গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।
এর আগে গত ১৮ এপ্রিল ঢাকা, চাঁদপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহসহ কয়েকটি মহানগর ও জেলায় অ্যাপটি চালু করা হয়।মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের সব জেলায় ‘ফুয়েল পাস’ ব্যবস্থার আওতায় নিবন্ধন চালু করা হবে।তেল বিতরণে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের আওতা বাড়িয়ে আরও ১৯ জেলায় সেবা চালু করেছে সরকার।