সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

যুদ্ধের প্রভাবে কনডমের দাম বাড়াতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম প্রস্তুতকারক

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭৬ জন সংবাদটি দেখেছেন
যুদ্ধের প্রভাবে কনডমের দাম বাড়াতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম প্রস্তুতকারক

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও সরবরাহ সংকটের প্রভাবে কনডমের দাম বাড়ানোর পরিকল্পনা করেছে বিশ্বের সবচেয়ে বড় কনডম প্রস্তুতকারক মালয়েশিয়ার কারেক্স।

বার্তা সংস্থা রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের পণ্যের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। সরবরাহ ব্যবস্থার সংকট দীর্ঘস্থায়ী হলে দাম আরও বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, নৌপরিবহনের ব্যয় বেড়ে যাওয়া এবং পণ্য সরবরাহে বিলম্বের কারণে অনেক গ্রাহকের গুদাম প্রায় খালি হয়ে পড়েছে। এতে চাহিদা বেড়েছে, পাশাপাশি উৎপাদন ও সরবরাহ ব্যয়ও বৃদ্ধি পেয়েছে।তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। খরচ বেড়েছে, ফলে বাধ্য হয়ে গ্রাহকদের ওপরই এই বাড়তি ব্যয় চাপাতে হচ্ছে।”কারেক্স বছরে ৫০০ কোটির বেশি কনডম উৎপাদন করে থাকে এবং বৈশ্বিক বাজারের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে।

বিশ্লেষকদের মতে, ইরান-কে ঘিরে আঞ্চলিক উত্তেজনা ও পেট্রোকেমিক্যাল খাতে চাপ বৃদ্ধির কারণে সরবরাহ চেইনে বিঘ্ন ঘটছে। এর প্রভাব পড়ছে চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন পণ্যের বাজারেও।মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত সরবরাহ সংকটে কনডমের দাম ২০-৩০% বাড়ানোর পরিকল্পনা করেছে বিশ্বের শীর্ষ প্রস্তুতকারক কারেক্স।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com