সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

তিন দিন আগে সিজার, নবজাতককে কোলে নিয়েই পরীক্ষায় অংশ নিলেন মা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮৯ জন সংবাদটি দেখেছেন

কুড়িগ্রামে মাতৃত্বের দায়িত্ব আর শিক্ষাজীবন একসঙ্গে সামলানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক এসএসসি পরীক্ষার্থী। সন্তান জন্মের মাত্র তিন দিন পর নবজাতককে সঙ্গে নিয়েই পরীক্ষার হলে উপস্থিত হন হাওয়া আক্তার নামের ওই শিক্ষার্থী।

হাওয়া আক্তার কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের হযরত আলীর মেয়ে। তার সিজার হয় গত ১৮ এপ্রিল। শারীরিকভাবে দুর্বল থাকা সত্ত্বেও তিনি দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তিনি কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে নবজাতক সন্তানকে নিয়ে ‘কুরআন মাজিদ ও তাজভীদ’ বিষয়ের পরীক্ষায় অংশ নেন। এ সময় তার পরিবারের একজন সদস্য শিশুটির দেখাশোনার দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানান, এমন পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নেওয়া তার দৃঢ় মনোবল ও শিক্ষার প্রতি অটল আগ্রহের প্রমাণ। অনেকেই বলছেন, এটি অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উদাহরণ।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুর বখত মিঞা বলেন, “আমার কেন্দ্রে প্রায় ১১ শতাধিক পরীক্ষার্থী ছিল। এর মধ্যে তিন দিন আগে সিজার হওয়া একজন শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নিয়েছে, যা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com