মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

২৪ ঘণ্টায় সাত খুনে সরকারের সমালোচনা জামায়াত আমিরের

  • সবশেষ আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭০ জন সংবাদটি দেখেছেন
২৪ ঘণ্টায় সাত খুনে সরকারের সমালোচনা জামায়াত আমিরের

নওগাঁ ও চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সাতজন নিহত হওয়ার ঘটনায় সরকারের সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশে মানুষের নিরাপত্তা উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির লিখেছেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজন—দম্পতি ও তাদের দুই শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একই সময়ে চট্টগ্রামেও তিনজনকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।সরকারের সমালোচনা করে তিনি বলেন, “দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত থাকার পরও জনগণের নিরাপত্তা হুমকির মুখে। সরকার কি এসব বিষয় আমলে নিচ্ছে?”

তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রাম সিটি কলেজে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব।হত্যাকাণ্ডগুলোর বিচার দাবি করে তিনি দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।নওগাঁ ও চট্টগ্রামের সাম্প্রতিক হত্যাকাণ্ডে উদ্বেগ জানিয়ে নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন জামায়াত আমির।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com