ইরানের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, হরমুজ প্রণালির ওপর বর্তমানে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তার ভাষায়, মার্কিন নৌবাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালিতে প্রবেশ বা বের হতে পারবে না।
ট্রাম্প আরও বলেন, ইরান চুক্তিতে না আসা পর্যন্ত প্রণালিটি বন্ধই থাকবে।
একই সঙ্গে তিনি ইরানের অভ্যন্তরে বিভাজন রয়েছে বলেও মন্তব্য করেন।
আরেক পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে কেউ মাইন পেতে চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন সামরিক বাহিনীকে।