সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

প্রশ্ন ফাঁস গুজব, প্রমাণিত হয়েছে: শিক্ষামন্ত্রী

  • সবশেষ আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৫ জন সংবাদটি দেখেছেন

কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণা সম্পূর্ণ গুজব এবং এটি ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, “কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণাটি যে স্রেফ একটি গুজব, তা ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এমতাবস্থায় ‘২৪-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে জন্ম নেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো ধরনের ফ্যাক্টচেক ছাড়াই সম্পূর্ণ ভিত্তিহীন প্রপাগান্ডার বিষয়ে যে বিবৃতি দিয়েছে, তা শুধু নিন্দনীয়ই নয় বরং অত্যন্ত হতাশাজনক।”

এর আগে একই দিন দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র বিক্রির নামে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছিল। এভাবে তারা বহু মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষাকে কেন্দ্র করে এ ধরনের গুজব ও প্রতারণা রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com