মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ওয়াশিংটনে গুলির শব্দে আতঙ্ক, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

  • সবশেষ আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২৮ জন সংবাদটি দেখেছেন

আরএনবি আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী।
শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। গুলির শব্দ শোনামাত্রই সেখানে আতঙ্ক সৃষ্টি হয় এবং উপস্থিত অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যান।


সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ঘটনার সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ অন্যান্য সদস্যদের দ্রুত সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিস।
একটি সূত্র জানিয়েছে, ট্রাম্প ও মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদে আছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্ট ‘গুলি চলছে’ বলে সতর্ক করলে উপস্থিতরা টেবিলের আড়ালে আশ্রয় নেন। এ সময় ‘নিচে ঝুঁকে পড়ুন’ ও ‘নিচেই থাকুন’—এমন চিৎকারও শোনা যায়।
পরে নিরাপত্তা সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন-এর সভাপতি উইজিয়া জিয়াং জানিয়েছেন, অনুষ্ঠানটি পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।
সূত্র: সিএনএন

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com