যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নৈশভোজ অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে কর্তৃপক্ষ।
রোববার প্রকাশিত এক প্রতিবেদনে BBC জানায়, গুলিবর্ষণের সময় দ্রুত পদক্ষেপ নেয় United States Secret Service। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
ঘটনায় এক সিকিউরিটি কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তিনি বুলেটপ্রুফ বডি আর্মার পরিহিত থাকায় প্রাণঘাতী আঘাত এড়ানো গেছে বলে জানা গেছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী এক ব্যক্তি। তিনিও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত হামলাটি নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্দেহভাজনের কাছে একাধিক অস্ত্র ছিল।ঘটনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে এবং হামলার উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা চলছে।