সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড ঠাকুরগাঁও, ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

  • সবশেষ আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৫ জন সংবাদটি দেখেছেন
কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড ঠাকুরগাঁও, ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী তাণ্ডবে গাছ উপড়ে পড়া, ঘরবাড়ি বিধ্বস্ত এবং ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে আচমকা শুরু হওয়া এই ঝড়ে মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। তীব্র বাতাস, বজ্রপাত এবং দফায় দফায় বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা ধরে চলে তাণ্ডব।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকা। ইতোমধ্যে একাধিক বসতঘর আংশিক ও সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি কৃষকদের ভুট্টাসহ বিভিন্ন ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বলে জানা গেছে।

ঝড়ের তীব্রতায় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে রাতভর অন্ধকারে দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। হঠাৎ ঝড় শুরু হওয়ায় কোনো ধরনের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি বলে জানিয়েছেন তারা।

স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে মাঠে কাজ শুরু করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সহায়তা দেওয়া হবে।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবীর বলেন, শনিবারের ঝড় ও শিলাবৃষ্টিতে কিছু এলাকায় ফসলের ক্ষতি হয়েছিল। রোববার রাতের ঝড়ে সেই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

এর আগের দিন শনিবার (২৫ এপ্রিল) সকালেও জেলায় কালবৈশাখীর তাণ্ডব হয়। ওই ঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি বেশ কয়েকটি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কৃষিজমিতে ব্যাপক ক্ষতি হয়।টানা দুই দিনের ঝড়ে আতঙ্কিত হয়ে পড়েছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমের এই সময়ে কালবৈশাখীর প্রবণতা বাড়তে পারে—তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com