সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

লালমনিরহাটে অটোরিকশা খাদে উল্টে দুইজনের মৃত্যু

  • সবশেষ আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২১৫ জন সংবাদটি দেখেছেন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অটোরিকশা খাদে পড়ে উল্টে দুইজন নিহত হয়েছেন। আরও একজন আহত হয়েছেন। এই দুর্ঘটনা ঘটেছে শনিবার (২৫ অক্টোবর) সকালে মহিষখোচা বাজার–আদিতমারী বাইপাস সড়কের আনছার খাঁর পুকুরপাড় এলাকায়।

নিহতরা হলেন- মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রহ্মত্তর গ্রামের মৃত তালেব্বর রহমানের ছেলে বকুল মিয়া (৬০), একই ইউনিয়নের কচুড়ুমা বারহাত কালী এলাকার মেছের আলীর জামাতা আতিকুল ইসলাম আতিক (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহিষখোচা বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা আদিতমারীর দিকে যাচ্ছিল। পথে আনছার খাঁর পুকুরপাড় এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আতিকুল ইসলাম।

আহতদের উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বকুল মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com