মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

গাজীপুরে র‌্যাবের অভিযানে ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • সবশেষ আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩৬ জন সংবাদটি দেখেছেন

গাজীপুরে অভিযান চালিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ থানার মাদক মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ (রংপুর) ও র‌্যাব-১ (উত্তরা) এর একটি যৌথ দল রোববার (২৬ এপ্রিল) বিকেলে গাজীপুরের বাসন থানার বাইপাস এলাকার পেয়ারা বাগান চায়না মার্কেটের সামনে অভিযান চালায়।

অভিযানে গ্রেফতার হন মো. হানিফ মিয়া (৪০)। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কিশামত মাদাতী এলাকার বাসিন্দা। মাদক সংক্রান্ত একটি মামলায় তার বিরুদ্ধে ১১ বছরের সাজা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

র‌্যাব সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারের পর আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com