মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

যার ডাকে আন্দোলন করেছি, সেই নেতাই একদিন আমাকে তাড়িয়ে দিলেন” — ইসহাক সরকার

  • সবশেষ আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৫৮ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্কঃ
৫ আগস্টের পর দলের সিনিয়র নেতাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন সদ্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়া বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার।
ইসহাক সরকার বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দলের ভেতরের কিছু লোক তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে। তার দাবি, অনুপ্রবেশকারীরা পরিকল্পিতভাবে তাকে ও তার পরিবারকে নানাভাবে হয়রানির শিকার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমেও তাকে হেনস্থা করা হয়েছে, কিন্তু এসব বিষয়ে তিনি কোনো বিচার পাননি।
তিনি আরও জানান, নিজের নির্দোষিতা প্রমাণের জন্য তিনি দলের এক প্রভাবশালী নেতার (বর্তমানে মন্ত্রী) কাছে গিয়েছিলেন। কিন্তু সেই নেতা তার কথা না শুনেই তাকে অপমানজনক আচরণের মাধ্যমে সেখান থেকে বের করে দেন।
ইসহাক সরকারের ভাষায়, “আমি তাকে বলেছিলাম—আমি তো দলের একজন কর্মী। আমি ভুল করে থাকলে শাস্তি দিন, আর যদি নির্দোষ হই তবে বিচার করুন। কিন্তু তিনি আমার কথা শোনার আগেই তির্যক ভাষায় আমাকে তাড়িয়ে দেন। সেদিন খুব কষ্ট নিয়ে ফিরে আসতে হয়েছিল, যা কোনোদিন ভুলতে পারব না।”
তিনি বলেন, অতীতে আন্দোলন-সংগ্রামে ওই নেতার আহ্বানেই তিনি সক্রিয় ছিলেন। “যার ডাকে আন্দোলন করেছি, সেই নেতার কাছ থেকেই এমন আচরণ পাব—এটা কখনো ভাবিনি,” যোগ করেন তিনি।
এছাড়া, ৫ আগস্টের পর তার ওপর দু’বার হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন ইসহাক সরকার। তবে এসব ঘটনারও কোনো বিচার পাননি বলে জানান তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com