মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

রংপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৭ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্কঃ
রংপুরে নবাগত জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক-এর সঙ্গে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে রংপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, একটি মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত রংপুর গড়ে তুলতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অপরাধ দমনে ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তাদের মতামত তুলে ধরেন। এসময় রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক, অনলাইন, ভিডিও জার্নালিস্টরা উপস্থিত ছিলেন ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com