বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

মেকআপ ছাড়া থাকতেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ: ফারিণ

  • সবশেষ আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২১ জন সংবাদটি দেখেছেন
তাসনিয়া ফারিণ
তাসনিয়া ফারিণ

নাটক ও ওয়েব সিরিজ পেরিয়ে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। নিজের সাজসজ্জা, আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত পছন্দ নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

তাসনিয়া ফারিণ তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি জানিয়েছেন ছোটবেলায় মেকআপের প্রতি তার তেমন কোনো আগ্রহই ছিল না। বিশেষ কোনো অনুষ্ঠানে মাঝেমধ্যে মায়ের লিপস্টিক ব্যবহার করা ছাড়া তার ড্রেসিং টেবিলে থাকত কেবল একটি চিরুনি আর পারফিউম। তিনি বলেন, ‘সত্যি বলতে তখন মেকআপ করার প্রয়োজনও কখনো অনুভব করিনি।’

ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পরই মেকআপের সঙ্গে তার পরিচয়। সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ থেকে ড্রামাটিক নানা লুকে নিজেকে উপস্থাপন করেছেন। তবে নিজের অবস্থান স্পষ্ট করে ফারিণ বলেন, ‘ভুল বুঝবেন না নতুন লুক এক্সপেরিমেন্ট করতে আমার ভালোই লাগে। কিন্তু আমি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করি একদম মেকআপ ছাড়া বা খুব হালকা সাজে।’

ব্যক্তিগত জীবনে ঘুরতে যাওয়া কিংবা ভ্রমণে বেশির ভাগ ক্ষেত্রেই ন্যাচারাল লুকেই থাকতে পছন্দ করেন বলেও জানান এই অভিনেত্রী। তবে কাজের জায়গায় এসে বিষয়টা ভিন্ন হয়ে যায় বলে মনে করেন ফারিণ। এই অভিনেত্রী বলেন, ‘নিখুঁত দেখানোর একধরনের অদৃশ্য চাপ সব সময় কাজ করে। নিজেকে একটি নির্দিষ্ট ছাঁচে উপস্থাপনের তাগিদ থাকে। আর সেই চাপ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।’

নিজের একটি সিদ্ধান্তের কথা জানিয়ে ফারিণ বলেন, ‘এখন থেকে আমি ঠিক যেভাবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বোধ করি সেভাবেই নিজেকে উপস্থাপন করব।’ তিনি আরও ইঙ্গিত দেন বিষয়টি শুধু মেকআপে সীমাবদ্ধ নয় বরং নিজের স্বকীয়তা ও স্বাচ্ছন্দ্য ধরে রাখার একটি ব্যক্তিগত অবস্থান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com