মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

গুলশানে ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন

  • সবশেষ আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৮ জন সংবাদটি দেখেছেন
গুলশানে ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন

রাজধানীর গুলশানে বসবাসকারী শামীম সালিম কাসিম (৬৭) নামে এক ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে মৃত অবস্থায় United Hospital-এ আনা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, সকাল ৯টা ৪২ মিনিটে তাকে গুলশান থেকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মেডিকেল সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ‘আনঅ্যাটেনডেড ডেথ (ফাউন্ড ডেড)’ উল্লেখ করা হয়েছে।

এছাড়া মরদেহের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে মুখে কালচে-বেগুনি দাগ, ফোলাভাব এবং চোখের চারপাশে রক্তজমাটের মতো চিহ্ন দেখা গেছে।

এ বিষয়ে Dhaka Metropolitan Police-এর গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. মোকলেসুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে তারা হাসপাতাল থেকে মৃত্যুর খবর পান। তবে এখনো মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com