সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

চাকরির বাজারে ‘অদৃশ্য দেয়াল’

যোগ্যতা থাকা সত্ত্বেও কেন মিলছে না চাকরি?

  • সবশেষ আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৩ জন সংবাদটি দেখেছেন

আপনি সব ঠিকঠাক করেছেন—ভালো ফল, প্রয়োজনীয় ডিগ্রি, নিয়ম মেনে সিভি তৈরি করে একের পর এক প্রতিষ্ঠানে আবেদনও করেছেন। তবু কোনো সাড়া নেই। ইন্টারভিউ কল দূরের কথা, অনেক ক্ষেত্রে কোনো জবাবই আসছে না।

প্রশ্ন উঠছে, যোগ্যতা থাকা সত্ত্বেও কেন চাকরির বাজারে এমন নীরবতা?

সম্প্রতি নিউইয়র্ক টাইমসের একটি জরিপে উঠে এসেছে, বিশ্বের চাকরির বাজারে এখন এক ধরনের ‘অদৃশ্য দেয়াল’ তৈরি হয়েছে, যার সামনে দাঁড়িয়ে আছেন বহু মেধাবী তরুণ। শুধু ডিগ্রি বা পরিশ্রম নয়, নিয়োগ প্রক্রিয়ার ভেতরের পরিবর্তনই বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

এআই নির্ভর সিভি বাছাইয়ে বাদ পড়ছেন অনেক প্রার্থী

বড় কোম্পানিগুলো এখন প্রার্থীর সিভি বাছাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছে। ফলে নির্দিষ্ট ফরম্যাট বা কীওয়ার্ড না মিললে অনেক সিভি কোনো মানবিক মূল্যায়নের আগেই বাতিল হয়ে যাচ্ছে। এতে যোগ্য প্রার্থীর আবেদনও অনেক সময় দেখা হচ্ছে না।

‘মেধার চেয়ে পরিচয়’ বড় হয়ে উঠছে

অনেক ক্ষেত্রে চাকরির নিয়োগে রেফারেন্স বা ব্যক্তিগত পরিচয়ের গুরুত্ব বেড়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে শুধু আবেদন পাঠিয়ে ইন্টারভিউ পাওয়া আগের চেয়ে কঠিন হয়ে পড়েছে। পরিচিত নেটওয়ার্ক না থাকলে অনেক যোগ্য প্রার্থী পিছিয়ে পড়ছেন।

অভিজ্ঞতাই এখন বড় শর্ত

ডিগ্রি এখন আর চাকরির নিশ্চয়তা দিচ্ছে না। নিয়োগকর্তারা বাস্তব অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছেন। ফলে পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপ, প্রজেক্ট বা পার্ট-টাইম কাজের অভিজ্ঞতা না থাকলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হচ্ছে।


উত্তরণের উপায় কী?

বিশেষজ্ঞদের মতে, বর্তমান চাকরির বাজারে টিকে থাকতে হলে কৌশল বদলানো জরুরি।

  • অভিজ্ঞতা তৈরি করুন: ইন্টার্নশিপ, ফ্রিল্যান্সিং বা ছোট প্রজেক্টে যুক্ত থাকুন
  • নেটওয়ার্ক গড়ে তুলুন: পেশাদারদের সঙ্গে যোগাযোগ বাড়ান
  • সিভি অপটিমাইজ করুন: এআই-ফ্রেন্ডলি ফরম্যাট ও কীওয়ার্ড ব্যবহার করুন
  • বাজার বিশ্লেষণ করুন: সফল প্রার্থীদের কৌশল অনুসরণ করুন

চাকরির বাজার এখন আর শুধু ডিগ্রি নির্ভর নয়। দক্ষতা, অভিজ্ঞতা এবং সঠিক যোগাযোগই হয়ে উঠছে মূল চাবিকাঠি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com