সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আগামী সপ্তাহেই শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনার আশা: স্বাস্থ্যমন্ত্রী

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৭ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্কঃ

রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই দেশের সব শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ইতোমধ্যে টিকাদান কর্মসূচির আওতায় ৬১ শতাংশ শিশুকে আনা গেছে। অনেক এলাকায় ইতিমধ্যে শতভাগ টিকাদান সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, নির্ধারিত সময়ের অপেক্ষা না করে টিকা হাতে পাওয়ার পরপরই কার্যক্রম শুরু করা হয়েছে। মূলত ৫ মে থেকে দেশব্যাপী এই কর্মসূচি শুরুর পরিকল্পনা থাকলেও তা এগিয়ে এনে ২০ এপ্রিল থেকেই টিকাদান শুরু করা হয়।

তিনি জানান, গত ছয় বছর দেশে হামের টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় ঝুঁকি তৈরি হয়েছিল। এ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে টিকাদান শুরু করা হয়েছে। এ ক্ষেত্রে UNICEF, Gavi, World Bank এবং যুক্তরাষ্ট্রের সহায়তার কথাও উল্লেখ করেন তিনি। এসব সহযোগিতা না থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারত বলে মন্তব্য করেন মন্ত্রী।

এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তরের কথাও জানান তিনি। এ উদ্যোগ যক্ষ্মা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসব চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন এবং সারাদেশে চলমান হামের টিকাদান কর্মসূচির অগ্রগতির তথ্য তুলে ধরেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com