মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পদত্যাগ নিয়ে যা বললেন তামিম ইকবাল

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬১ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন করে গঠিত অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, আসন্ন নির্বাচনের আগে পদত্যাগের কোনো পরিকল্পনা তার নেই।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজন করা।

সংবাদ সম্মেলনে তামিম জানান, আগামী রোববার (৩ মে) বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বিসিবির পরবর্তী নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হতে পারে।

এর আগে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তামিম। এ বিষয়ে তিনি আবারও বলেন, “আমি নির্বাচনে অংশগ্রহণ করব। গঠনতন্ত্র যেটা অনুমোদন দেবে, সেটাই অনুসরণ করব। পদত্যাগের বিষয়টি আমি চিন্তাই করিনি।”

সাবেক এই জাতীয় দলের অধিনায়ক আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। “ফেয়ার ইলেকশন নিয়ে আমরা অনেক কথা বলেছি। আশা করি, আমাদের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে,” যোগ করেন তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com