মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪৭ জন সংবাদটি দেখেছেন

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি নিজেকে একজন শ্রমিক হিসেবে দেখতে চান এবং শ্রমিকদের কাতারে নিজের নাম লেখাতে চান।

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “দেশ গড়ার কাজে শ্রমিকরা যেভাবে বিভিন্ন খাতে কাজ করেন, আমি চাই শ্রমিকদের খাতায় একজন শ্রমিক হিসেবে আমার নাম লেখা থাকুক।”

তিনি আরও বলেন, শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবারের কল্যাণেও বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন এবং কৃষকদের জন্য আর্থিক সহায়তা ও ঋণ মওকুফের কথাও তিনি উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন এবং তাদের জন্য পানি, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন জরুরি। এজন্য খাল খননসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়ার কথা জানান তিনি।

সমাবেশে তিনি আরও অভিযোগ করেন, অতীতের শাসনামলে শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং অর্থনীতি লুটপাটের শিকার হয়েছে।

এ সময় শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন এবং শ্রমিকদের অধিকার ও কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com