সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯৩ জন সংবাদটি দেখেছেন

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ীতে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (১১) ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. রিফাত মিয়াকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব। দীর্ঘ ২৬ দিন পলাতক থাকার পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিফাত মিয়া পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামের আজাদুল মিয়ার ছেলে।
র‌্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্প এবং র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্পের যৌথ দল বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটে ফতুল্লা থানার কায়েমপুর মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী গত ৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাশের বাড়ি থেকে গরুর দুধ নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় রিফাত মিয়া তাকে একা পেয়ে মুখ চেপে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায় এবং হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে রিফাত পালিয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত ৫ এপ্রিল ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।
র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঘটনার পর থেকেই আসামি রিফাত মিয়া দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com