মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

বৃষ্টি উপেক্ষা করেই শাহজালাল (রহ.) মাজারের পথে তারেক রহমান

  • সবশেষ আপডেট : শনিবার, ২ মে, ২০২৬
  • ২৮ জন সংবাদটি দেখেছেন

সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman।

শনিবার (২ মে) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে বিমানে রওনা হয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে Osmani International Airport-এ অবতরণ করেন তিনি। সেখান থেকে বৃষ্টি উপেক্ষা করেই সরাসরি Hazrat Shahjalal Dargah-এর উদ্দেশে যাত্রা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। তিনি জানান, তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মাজার জিয়ারতে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর। দিনব্যাপী এই সফরে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, জিয়ারত শেষে সকাল ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খননকাজের উদ্বোধন করবেন তিনি।

বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকেল ৫টায় Sylhet Shilpakala Academy-তে দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। পরে সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

এদিকে, তারেক রহমানের এই সফরকে ঘিরে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দলীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com