মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি, গেজেট প্রকাশ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৫ জন সংবাদটি দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৫ মে) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের বলেন, সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাই শেষে নুসরাত তাবাসসুমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আজ তার নামে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় একই জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্যদিকে, নির্ধারিত সময় পেরিয়ে ১৯ মিনিট দেরিতে মনোনয়ন জমা দেওয়ায় প্রথমে নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে তিনি আদালতে গেলে আদালত তার মনোনয়ন গ্রহণ ও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

আদালতের নির্দেশনার পর ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই শেষে ২ মে বৈধ ঘোষণা করে।

এদিকে মনিরা শারমিন প্রার্থিতা ফিরে পেতে আদালতে রিট করেন এবং গেজেট প্রকাশ স্থগিতের আবেদন জানান। তবে বাংলাদেশ হাইকোর্ট-এর একটি বেঞ্চ রিটটি শুনতে অপারগতা প্রকাশ করে অন্য বেঞ্চে পাঠিয়ে দেয়।

ইসির কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টনে বিএনপি জোট পেয়েছে ৩৬টি, স্বতন্ত্র জোট একটি এবং জামায়াত জোট পেয়েছে ১৩টি আসন। নুসরাত-মনিরার আসন ছাড়া বাকি ৪৯টি আসনে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ইতোমধ্যে শপথ নিয়েছেন। নুসরাত তাবাসসুম এখন ৫০তম সদস্য হিসেবে সংসদে যুক্ত হচ্ছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com