মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

স্বামী ঢাকায়, কলাপাড়ায় ভাড়া বাসায় গৃহবধূর মরদেহ উদ্ধার

  • সবশেষ আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫০ জন সংবাদটি দেখেছেন

দরজা বন্ধ কক্ষে ঝুলন্ত অবস্থায় মিলল লাশ, পারিবারিক কলহের ইঙ্গিত

কলাপাড়া পৌর শহরের সবুজবাগ এলাকায় একটি ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাকসুদা বেগম (৩০) চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা মো. মিরাজের স্ত্রী এবং উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবুল কালামের মেয়ে। দম্পতির দুটি ছেলে সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সবুজবাগ ৮ নম্বর ওয়ার্ডে মাহাবুব তালুকদারের বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে সন্তানদের নিয়ে বসবাস করতেন মাকসুদা। তার বড় বোন জানান, মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও পরে তা মিটে যেত।

বুধবার বিকেল ৩টার দিকে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন মাকসুদা। পরে পরিবারের সদস্যরা দরজা খুলে তাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার স্বামী ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানা পুলিশ-এর উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ফোরকান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com