বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

বেইজিংয়ে ইরান–চীন বৈঠক, যুক্তরাষ্ট্র সফরের আগে কূটনৈতিক তৎপরতা

  • সবশেষ আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৩৩ জন সংবাদটি দেখেছেন

ট্রাম্পের চীন সফরের আগমুহূর্তে সম্পর্ক জোরদার ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা

চীনের রাজধানী বেইজিং-এ বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার (৬ মে) এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর চীন সফরের ঠিক এক সপ্তাহ আগে এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। ট্রাম্প ১৪ ও ১৫ মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

বৈঠকে আব্বাস আরাগচি বলেন, চীন ইরানের ঘনিষ্ঠ বন্ধু এবং বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার প্রসঙ্গে জানান, “ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি ছাড়া কোনো সমঝোতা মেনে নেওয়া হবে না।”

অন্যদিকে ওয়াং ই দ্রুত হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানান এবং যুদ্ধবিরতি কার্যকর করার ওপর গুরুত্ব দেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংকট সমাধানে সংলাপ ও শান্তিপূর্ণ আলোচনাই একমাত্র পথ।

বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে ইরান তিনটি কৌশলগত বার্তা দিতে চায়—যুদ্ধ পরিস্থিতিতে অবস্থান স্পষ্ট করা, চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থন নিশ্চিত করা।

এর আগে চলমান উত্তেজনার পর এই প্রথমবার চীন সফরে গেলেন আব্বাস আরাগচি। তিনি এর আগেও একাধিকবার ফোনে ওয়াং ই-এর সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com