মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জাতীয় ছাত্র সমাজের নতুন কমিটিতে সভাপতি আল আমিন, সম্পাদক আরিফ আলী

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮৭ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্কঃ

জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ-এর নতুন কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আল আমিন সরকারকে সভাপতি এবং মো. আরিফ আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (৬ মে) দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় ছাত্র সমাজের পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেটি বিলুপ্ত করে নতুন নেতৃত্বের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোলাম মোহাম্মদ কাদের নতুন এ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেছেন। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে ছাত্র রাজনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যেই নতুন নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছে দলটি।

নবনিযুক্ত সভাপতি আল আমিন সরকার ও সাধারণ সম্পাদক মো. আরিফ আলীর নেতৃত্বে জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ক্যাম্পাসভিত্তিক রাজনীতি, শিক্ষার্থীদের দাবি-দাওয়া এবং জাতীয় ইস্যুতে ছাত্র সমাজের ভূমিকা আরও দৃশ্যমান হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com