সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিয়ের পিঁড়িতে ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে?

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫৩ জন সংবাদটি দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-এর সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ে করতে যাচ্ছেন।

আগামী ১৩ মে চিকিৎসক আনিকা ফরায়েজি-র সঙ্গে তার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে বলে পারিবারিক ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

জানা যায়, আনিকা ফরায়েজির বাড়ি চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, আনিকার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

সূত্র জানিয়েছে, বিয়ের আকদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ-এ। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল আয়োজন অনুষ্ঠিত হবে।

এদিকে বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসুর বিভিন্ন নেতাকর্মী এ নিয়ে পোস্ট ও শুভেচ্ছাবার্তা শেয়ার করছেন।

বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলাম-এর তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুক-এ ভাইরাল হওয়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com