সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল বলেছেন

‘যারা বিএনপির বিরুদ্ধে জান্নাতের টিকিট বিক্রি করছে, তাদেরই জান্নাত অনিশ্চিত’

  • সবশেষ আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ জন সংবাদটি দেখেছেন
হাবিবুন্নবী সোহেল
হাবিবুন্নবী সোহেল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল বলেছেন, “যারা বিএনপির বিরুদ্ধে কথা বলে জান্নাতের টিকিট বিক্রি করছে, তাদেরই জান্নাতে যাওয়ার নিশ্চয়তা নেই।”

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠে ‘রাজনীতিতে নারীর ভূমিকা, ক্ষমতায়ন ও সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাবিবুন্নবী সোহেল বলেন, “একটি গোষ্ঠী ধর্মের দোহাই দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত শুধু বিএনপির বিরুদ্ধে গীবত করছে। ধর্মের কথা বলে ও জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ তাদের নিজেদের পরিণতি অনিশ্চিত।”

আরও পড়ুন-রংপুর-গাইবান্ধায় ১০ স্থানে তীব্র অ্যানথ্রাক্স আতঙ্ক: মাঠে অনুসন্ধান দল

তিনি আরও বলেন, “আমাদের নেতা-কর্মীরা ১৬ বছর ধরে জেল খেটেছে, রক্ত দিয়েছে, গুম হয়েছে, তবুও জনগণকে ছেড়ে যায়নি। যেমন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় বাঙালিকে ছেড়ে যাননি, তেমনি বেগম খালেদা জিয়াও কখনো আপোষ করেননি। অথচ শেখ হাসিনা ১৯৮৬ সালে জামায়াতের সঙ্গে হাত মিলিয়েছিলেন এবং ওয়ান ইলেভেনের সময় জনগণকে ফেলে বিদেশে গিয়েছিলেন।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা ও ‘স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম’-এর সভাপতি মামুনুর রশিদ মামুন।

আরও পড়ুন-রংপুরের উন্নয়নে ১৯ প্রস্তাবনা ঘোষণা

এর আগে দিনব্যাপী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন, কর্ম ও রাজনৈতিক আদর্শ নিয়ে সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “সবার আগে বাংলাদেশ” শ্লোগানে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার ২৭টি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

দিনব্যাপী আয়োজনে ৩০০-এর বেশি শিক্ষার্থীকে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com