মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

পায়রাবন্দে নয়, উপজেলা পরিষদ চত্বরে নির্মিত হচ্ছে রোকেয়া স্মৃতি ভাস্কর্য ‘জাগ্রত জননী’

  • সবশেষ আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৪ জন সংবাদটি দেখেছেন

রংপুরের মিঠাপুকুরে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন–এর স্মরণে নির্মিত হচ্ছে স্মৃতি ভাস্কর্য ‘জাগ্রত জননী’। তবে এটি আর রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে নির্মিত হচ্ছে না। স্থান পরিবর্তন করে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে ভাস্কর্যটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে ভাস্কর্যটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য গোলাম রব্বানী। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিক্সন পাইকাড়সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ প্রথমে পায়রাবন্দে রোকেয়া স্মৃতি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেন। তবে প্রত্নতত্ত্ব বিভাগের অনুমতি না পাওয়ায় সেখানে ভাস্কর্য নির্মাণ সম্ভব হয়নি। এছাড়া স্থান নির্ধারণ নিয়েও জটিলতা তৈরি হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে ভাস্কর্যটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউএনও মো. পারভেজ বলেন, বেগম রোকেয়ার সংগ্রাম, শিক্ষা, সাহিত্য, প্রগতিশীল চিন্তা ও চেতনাবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ‘জাগ্রত জননী’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সহযোগিতা না পাওয়ায় শেষ পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এটি নির্মাণ করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com