মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জনগণ গুম-অপহরণ আর ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র দেখতে চায় : প্রধানমন্ত্রী

  • সবশেষ আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৮ জন সংবাদটি দেখেছেন

দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ পরিবর্তনের ফলে জনগণের মধ্যে শান্তি ও স্বস্তি ফিরে এসেছে।

শনিবার (৯ মে) পুলিশ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ এখন এমন একটি রাষ্ট্র দেখতে চায় যেখানে গুম, অপহরণ ও ভয়ের সংস্কৃতি থাকবে না। জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং অবিচার, অনাচার কিংবা নির্যাতনের ভয়মুক্ত সমাজ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, এই প্রত্যাশিত পরিস্থিতি ধরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তারেক রহমান বলেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিকল্প নেই। তবে পুলিশ যদি জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে পারে, তাহলে দায়িত্ব পালন আরও সহজ হবে।

তিনি বলেন, “প্রতিবছর পুলিশ সপ্তাহ হওয়া উচিত জনগণের আস্থা অর্জনের নতুন অঙ্গীকারের মুহূর্ত।” এ উপলক্ষে তিনি বাংলাদেশ পুলিশের সাবেক, বর্তমান ও অবসরপ্রাপ্ত সদস্যদের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। তবে জনগণের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত না হলে সেই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।

তিনি জানান, জনগণের আস্থা পুনরুদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বর্তমানে সরকারের অন্যতম অগ্রাধিকার।

তারেক রহমান দাবি করেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে, যা একটি অনুকূল পরিবেশ বজায় রাখতে সহায়তা করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ আন্তর্জাতিক অঙ্গনেও সফল ভূমিকা রেখে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের মর্যাদা বৃদ্ধি করেছে।

তবে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। একই সঙ্গে মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদক বিস্তার রোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com