মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সব ধর্মের মানুষকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চায় সরকার: রহমাতুল্লাহ

  • সবশেষ আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৭ জন সংবাদটি দেখেছেন

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের মানুষের অংশগ্রহণে আগামীর বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (৯ মে) সর্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির-এ আয়োজিত বার্ষিক কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ধর্মের নামে সমাজে বিভাজন সৃষ্টি করতে চাওয়া অপশক্তিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। অন্তর্বর্তী সরকারের সময় একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল। তবে জনগণ নির্বাচনের মাধ্যমে সেই অপচেষ্টাকে প্রতিহত করেছে।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুন্ডু মুখার্জী, সঞ্জয় চক্রবর্তী, পরিক্ষিত গাইন, তারেক সোলায়মান, নুরুল মোমেন কোটন, নাজমুস সাকিব, ফরিদ উদ্দিন হাওলাদার, আব্দুল গফফার মোল্লা, রাসেল ভূঁইয়া, পার্থ বিশ্বাস, জাহিদুল ইসলাম তপন, জুয়েল তালুকদার ও আরিফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com