মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কুমিল্লায় যুবদল নেতার বাড়িতে আগুন, আসবাবপত্র পুড়ে ছাই

  • সবশেষ আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫৮ জন সংবাদটি দেখেছেন

মধ্যরাতে দুর্বৃত্তের হামলার অভিযোগ, তদন্তে পুলিশ

হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে মো. খবির আহাম্মদ নামে এক যুবদল নেতার বসতঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।

শনিবার (৯ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মরহুম আলী আহাম্মদের ছেলে এবং চান্দেরচর ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক।

ভুক্তভোগী পরিবারের দাবি, গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির নিচতলার ড্রয়িং রুমের জানালার গ্লাস ভেঙে ভেতরে আগুন নিক্ষেপ করে সোফায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের বিভিন্ন আসবাবপত্রে।

পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ড্রয়িং রুমের আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জামসহ বেশ কিছু মালামাল পুড়ে যায়।

ঘটনার সময় খবির আহাম্মদ ঢাকায় থাকলেও তার স্ত্রী ও দুই সন্তান পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। স্থানীয়দের সহায়তায় তারা নিরাপদে বের হয়ে আসেন।

ভুক্তভোগী খবির আহাম্মদ অভিযোগ করেন, এলাকায় মাদকবিরোধী অবস্থান নেওয়ার কারণে একটি মহল ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটাতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

টমাস বড়ুয়া, যিনি হোমনা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন, জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com