মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

হামে মৃত্যু ৩৫২ শিশুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

  • সবশেষ আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৮ জন সংবাদটি দেখেছেন
১১ ও ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি ঘোষণা

সারাদেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।

রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা সাড়ে ৩৫০ ছাড়িয়েছে। সর্বশেষ শনিবার (৯ মে) একদিনেই ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই সময়ে মোট ৪৭ হাজার ৬৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৬ হাজার ৯৭৯ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

একই সময়ে সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৩৩ হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৯ হাজার ৭৪৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com