মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

কোরবানির পশুর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’, দেখতে ভিড় দর্শনার্থীদের

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৩ জন সংবাদটি দেখেছেন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও খামারগুলোতে এবারও দেখা মিলছে ব্যতিক্রমী নামের গরু-মহিষ। সেই ধারাবাহিকতায় আলোচনায় এসেছে নারায়ণগঞ্জ-এর একটি খামারের বিশাল আকৃতির মহিষ, যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্ম-এ থাকা এই মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, এটি এলভিনো জাতের মহিষ। এর গোলাপি আভাযুক্ত সাদা রং এবং সামনের দিকের চুলের বিশেষ আকৃতির কারণে মজার ছলে নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

খামার কর্তৃপক্ষ বলছে, নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই মহিষটি দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। অনেকেই ছবি তুলছেন, আবার কেউ কেউ আগ্রহ দেখাচ্ছেন কেনার জন্য। তবে ইতোমধ্যে একজন ক্রেতা মহিষটি বুকিং দিয়ে রেখেছেন বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ।

খামারের কর্মচারীরা জানান, মহিষটিকে বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে। খাবার হিসেবে নিয়মিত ঘাস, ভুট্টা ও ভুসি দেওয়া হয়।

স্থানীয়দের মতে, ঈদুল আজহা সামনে রেখে বড় আকারের পশুর পাশাপাশি ব্যতিক্রমী নামও ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহ বাড়িয়ে তোলে। প্রতি বছরই বিভিন্ন খামারে ‘রাজা’, ‘সুলতান’, ‘বাহুবলী’ কিংবা আলোচিত ব্যক্তিত্বদের নামে পশুর নাম রাখার প্রবণতা দেখা যায়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com