মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পাবনায় লিচুর বিচি গলায় আটকে ৭ মাস বয়সী শিশুর মৃত্যু

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৬ জন সংবাদটি দেখেছেন

পাবনার Bhangura Upazilaয় লিচুর বিচি গলায় আটকে হোসাইন নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার Ashtamanisha Unionর হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হোসাইন হরিহরপুর গ্রামের মাসুদ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে পড়ে থাকা একটি লিচুর বিচি সকালে খেলার সময় মুখে দেয় শিশু হোসাইন। একপর্যায়ে বিচিটি তার গলায় আটকে গেলে ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা বিচি বের করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক Arafat Islam জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এর আগে সোমবার (১১ মে) সন্ধ্যায় Sarishabari Upazilaর ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় গলায় লিচুর বিচি আটকে ইয়াসিন মিয়া (১০) নামে আরও এক শিশুর মৃত্যু হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com