মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

  • সবশেষ আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৬ জন সংবাদটি দেখেছেন

সীমান্তে কাঁটাতার নির্মাণ ও বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেছেন, “কাঁটাতার দিয়ে কারও সঙ্গে বন্ধুত্ব করা যায় না।”

মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে। সীমান্তে নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সঙ্গে বন্ধুত্ব সম্ভব না।”

তিনি আরও বলেন, “এই কাঁটাতার একদিন সেই দেশের জনগণই উপড়ে ফেলবে এবং বাংলাদেশের জনগণের সঙ্গে প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলবে।”

সীমান্ত নিরাপত্তা নিয়ে সরকারের ভূমিকাও তুলে ধরেন এনসিপির এ নেতা। তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত রক্ষার দায়িত্ব সরকারের। সরকার ব্যর্থ হলে জনগণ নিজেরাই সেই দায়িত্ব গ্রহণ করবে।

পানিবণ্টন প্রসঙ্গেও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায় নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আলোচনা সভায় তিনি আরও বলেন, শাপলা গণহত্যার বিচার না হওয়ায় পরবর্তীতে আরও সহিংসতার পথ তৈরি হয়েছে। তার ভাষ্য, “গণহত্যার জন্য জবাবদিহি না থাকায় চব্বিশে আরেকটি গণহত্যা হয়েছে।” একইসঙ্গে তিনি অভিযোগ করেন, সে সময় ঘটনাকে ‘হেফাজতের তাণ্ডব’ হিসেবে প্রচার করে অংশগ্রহণকারীদের জঙ্গি ও সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com