সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সুন্দরগঞ্জে আতঙ্কের ‘ঘাতক’ কুকুর পিটিয়ে হত্যা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬৬ জন সংবাদটি দেখেছেন

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা-এ পাঁচজনের প্রাণ কেড়ে নেওয়া সেই বেওয়ারিশ পাগলা কুকুরটিকে অবশেষে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী।

বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের একটি এলাকায় কুকুরটিকে ঘিরে ধরে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল থেকে কঞ্চিবাড়ি ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকায় কুকুরটি তাণ্ডব চালিয়ে নারী-শিশুসহ অন্তত ১৩ জনকে কামড়ে আহত করে। আহতদের মধ্যে একে একে পাঁচজনের মৃত্যু হওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সর্বশেষ বুধবার দুপুরে সুলতানা বেগম (৩৯) নামের এক নারীর মৃত্যু হলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে বিকেলের দিকে স্থানীয়রা কুকুরটিকে দেখতে পেয়ে ধাওয়া করে এবং একপর্যায়ে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় কিছুটা স্বস্তি ফিরলেও এখনও আতঙ্ক কাটেনি এলাকাবাসীর মধ্যে। আহতদের পরিবারের সদস্যরা দ্রুত উন্নত চিকিৎসা ও পর্যাপ্ত টিকার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com