সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬৬ জন সংবাদটি দেখেছেন

২০২৭ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি। এছাড়া ৬ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের প্রস্তুতি এবং সেশনজট এড়াতে নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও সংশ্লিষ্টদের আপত্তির পর নতুন সময়সূচি নির্ধারণ করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়। একই সঙ্গে প্রশ্নফাঁস রোধ এবং সুষ্ঠু পরীক্ষা আয়োজনের জন্য কঠোর নজরদারির কথাও জানান তিনি।

এছাড়া দ্রুত ফল প্রকাশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com