মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫৮ জন সংবাদটি দেখেছেন

রাঙ্গামাটি জেলা গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শুক্রবার (১৫ মে) রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়ক বিপিন যতি চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব আন্দোলনের সভাপতি পলাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক চীরজিৎ চাকমা, দপ্তর সম্পাদক সাগর চাকমা, প্রচার সম্পাদক অভিলাস চাকমা, অবসরপ্রাপ্ত এসআই জলমনি চাকমা এবং এলডিপি নেতা কামালসহ আরও অনেকে।

সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, রাঙ্গামাটি জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আবুল বাশার, সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি রুদ্র মুহম্মদ জিয়াদ, জেলা সভাপতি ইমাম হোসাইন ইমু, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল ও জয় বড়ুয়া।

সভায় আবু হানিফ বলেন, “গণঅধিকার পরিষদের রাজনীতি সবার জন্য উন্মুক্ত। আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীরাও যোগ দিতে পারবেন। তবে যারা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, তাদের জায়গা গণঅধিকার পরিষদে হবে না।”

তিনি আরও বলেন, “গণঅধিকার পরিষদ পাহাড় ও সমতলের সবার অধিকার নিশ্চিতে কাজ করবে। আমাদের কাছে সবার পরিচয় এই দেশের নাগরিক। জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য।”

এ সময় তিনি জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিও জানান। তার ভাষ্য, সরকারকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ ও গণভোট বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com