মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বন্ধুর বিয়েতে দাওয়াত না পেয়ে মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬২ জন সংবাদটি দেখেছেন

“টাকা লাগলে টাকা নিতি, তবু বিয়ের দাওয়াত দিতি”, “শাকিলের বাসর ঘর ভেঙে দাও, গুড়িয়ে দাও” এমন ব্যতিক্রমী স্লোগানে রাজবাড়ীর দৌলতদিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন একদল যুবক। তবে মজার ছলে প্রতিবাদ করলেও নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করে দোয়া করেছেন তারা।

শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জানা যায়, গোয়ালন্দ উপজেলার এসএসসি-২০১৫ ব্যাচের এক বন্ধুর বিয়েতে দাওয়াত না পাওয়ায় অন্য বন্ধুরা এ আয়োজন করেন।

মিছিলের প্রধান আয়োজক আয়নাল আহসান জানান, এসএসসি-১৫ ব্যাচের বন্ধুদের মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধুত্ব ও যোগাযোগ রয়েছে। কিন্তু দৌলতদিয়া ইউনিয়নের নুরু মণ্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ হঠাৎ করেই বিয়ে সম্পন্ন করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের কাউকেই দাওয়াত দেওয়া হয়নি। এতে ক্ষোভ থেকেই বন্ধুরা ব্যতিক্রমী এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

তবে পুরো ঘটনাটি ছিল আনন্দঘন ও হাস্যরসাত্মক। মিছিলে অংশ নেওয়া বন্ধুরা জানান, তারা শাকিলের ওপর অভিমান করলেও তার নতুন জীবনের জন্য শুভকামনা ও দোয়া রইল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com