সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিগত দিনে সর্বত্রই দুর্নীতিতে ভরা ছিল : ত্রাণমন্ত্রী

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫৯ জন সংবাদটি দেখেছেন

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সর্বত্র দুর্নীতি ছড়িয়ে পড়েছিল। তারা ফ্যাসিবাদী আচরণ করায় আজ তাদের পতন হয়েছে।

শুক্রবার (১৫ মে) চাঁদপুরের শাহরাস্তিতে প্রধানমন্ত্রী তারেক জিয়ার খাল খনন কর্মসূচির উদ্বোধনস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের বৈঠকে এ বছর ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি জেলা ছাড়া দেশের বাকি ৬৪ জেলায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে। এছাড়া ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় আরও ৭ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, খাল পুনঃখননের পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণ এবং খালে মাছ চাষের উদ্যোগও কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার স্বচ্ছতার মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, বর্তমানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সবক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com