সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ৭

  • সবশেষ আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৫ জন সংবাদটি দেখেছেন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করে হাতকড়াসহ আটক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) আদালতের মাধ্যমে তাদের লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন হাতীবান্ধা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ও আইয়ুব আলী। চিকিৎসা শেষে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার একটি দল মধ্য সিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করে হাতকড়া পরানো হয়।

এ সময় অন্য মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হন। পরে হামলাকারীরা হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করে পুলিশ।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “মাদক ব্যবসায়ীদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও জানান, পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রাসেল ইসলাম ওরফে শেখ রাসেলসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com