মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ফেসবুকের সূত্র ধরে ভারত থেকে নিখোঁজ যুবককে দেশে ফেরাল বিজিবি

  • সবশেষ আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৫ জন সংবাদটি দেখেছেন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছ থেকে মো. বকুল মণ্ডল (২৫) নামে এক বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের মেইন পিলার ১৫৭/২-এস এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ফেরত আসা বকুল দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের মরারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. লুৎফর মণ্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বকুল মানসিক ভারসাম্যহীন।

বিজিবি সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে বকুল বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গত ১৫ মে মাইকিংয়ের মাধ্যমে নিখোঁজের সংবাদ প্রচার করেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভারতীয় আইডিতে দেখা যায়, বকুল ভারতের কলকাতায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা কুষ্টিয়া ৪৭ বিজিবির দায়িত্বপ্রাপ্ত চিলমারী বিওপিকে অবহিত করেন।

এরপর বিজিবি দ্রুত বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিএসএফ সংশ্লিষ্ট ফেসবুক আইডির মালিকের সহায়তায় ১৬ মে বকুলকে আটক করে এবং পরদিন ভোরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করে।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন চরচিলমারী কোম্পানি কমান্ডার মো. মোশারফ হোসেন। তার সঙ্গে আরও সাতজন বিজিবি সদস্য উপস্থিত ছিলেন।

অন্যদিকে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চরভদ্রা ক্যাম্পের কোম্পানি কমান্ডার নিতিন কুমার-এর নেতৃত্বে সাতজন বিএসএফ সদস্য বৈঠকে অংশ নেন।

কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বকুলের ছবি ও তথ্য দেখে পরিবারের সদস্যরা বিজিবিকে অবহিত করেন। পরে বিএসএফের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তায় বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com