সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, জুলাই থেকে কার্যকর

  • সবশেষ আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৬ জন সংবাদটি দেখেছেন

ভারতের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল শিক্ষার্থীদের জন্য তিনটি ভাষা শেখা বাধ্যতামূলক করছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত এই নিয়ম চালু হবে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। শুক্রবার (১৫ মে) জারি করা নির্দেশিকায় বলা হয়, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আগামী ১ জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।

জাতীয় শিক্ষানীতিতে স্থানীয় সংস্কৃতি ও ভাষার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে মাতৃভাষার পাশাপাশি আরও দুটি ভাষা শেখানোর কথা বলা হয়েছে। ইতোমধ্যে নয়টি ভারতীয় ভাষায় পাঠ্যবই ছাপানোর কাজ শুরু হয়েছে।

নতুন নীতিতে ভাষাগুলোকে আর-১, আর-২ এবং আর-৩ নামে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে আর-১ ও আর-২ বিভাগে দুটি ভারতীয় ভাষা পড়ানো হবে। আর-৩ বিভাগে বিদেশি ভাষা শেখার সুযোগ থাকবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, দুটি দেশীয় ভাষা পড়লে শিক্ষার্থীরা ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা পড়তে পারবে, যা চতুর্থ ভাষা হিসেবে গণ্য হবে।

ভারতীয় ভাষাগুলোর মধ্যে বাংলা, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও গুজরাতিসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত রয়েছে। ইংরেজিকে বিদেশি ভাষার তালিকায় রাখা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com