মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

“রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?” — ভাইরাল কবিরাজ আসলে পেশাদার অভিনেতা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫৩ জন সংবাদটি দেখেছেন

“রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?” — বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত এই সংলাপটি শোনেননি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ফেসবুক, টিকটক ও ইউটিউবজুড়ে এখন ভাইরাল এই ডায়ালগ।

অনেকেই ধারণা করেছিলেন, সংলাপটি কোনো বাস্তব কবিরাজের মুখ থেকে এসেছে। তবে অনুসন্ধানে জানা গেছে, কবিরাজের বেশে ক্যামেরার সামনে আসা ব্যক্তি আসলে একজন পেশাদার অভিনেতা। তার নাম ঈমান আলী।

প্রায় ২০ থেকে ২৫ বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় পরিবার নিয়ে লালমনিরহাট থেকে গাজীপুরে চলে আসেন তিনি। এরপর থেকেই গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল ঈমান আলীর। সময়ের সঙ্গে সেই আগ্রহই পরিণত হয় পেশায়। বর্তমানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে কাজ করে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত অভিনয় করছেন তিনি। সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতেই বেশি দেখা যায় তাকে।

সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টে কবিরাজ চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা এবং বিশেষ ঢঙে বলা “রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?” সংলাপটি মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। পরে লাখ লাখ ভিউ ও শেয়ারের মাধ্যমে এটি ভাইরাল হয়ে পড়ে।

এখন সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তারকারাও এই ডায়ালগ ব্যবহার করে নানা ধরনের ভিডিও তৈরি করছেন।

ঈমান আলী বলেন, অভিনয়ের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পরিচিত হওয়ার ইচ্ছা ছিল তার। ভাইরাল হওয়ার পর সেই স্বপ্ন পূরণ হয়েছে বলেও জানান তিনি।

তার ভাষায়, “আমি পেশাদার কোনো কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমে চরিত্রটি ফুটিয়ে তুলেছি। অনেকেই হয়তো সত্যি সত্যি আমাকে কবিরাজ ভাবছেন। ভাইরাল হওয়া ভিডিওটি শুধুই বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “যত দিন বেঁচে থাকবো, মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করে যাবো।”

ঈমান আলীর আকস্মিক জনপ্রিয়তা ঘিরে স্থানীয় এলাকাতেও দেখা গেছে বেশ উৎসাহ। প্রতিবেশীদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও একটি সংলাপই তাকে দেশজুড়ে পরিচিতি এনে দিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com