মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

বনশ্রীতে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

  • সবশেষ আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২১ জন সংবাদটি দেখেছেন

রাজধানীর  বনশ্রীতে  এলাকায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী সি ব্লকের আলোকিত কোরআন ইন্টারন্যাশনাল হিফজু মাদ্রাসা’র বাথরুম থেকে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম আব্দুল্লাহ (১০)। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। আব্দুল্লাহ মাদ্রাসাটির হিফজ বিভাগে পড়াশোনা করত এবং সেখানেই থাকত।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও সুরতহাল প্রতিবেদনে শিশুটির শরীরে কিছু অস্বাভাবিক আলামত দেখা গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তার বাবা প্রবাসে থাকেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com