বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন বিশ্ব মিডিয়ায়

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩০ জন সংবাদটি দেখেছেন

অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সোনালি ঢেউ খেলানো চুলের কারণে মহিষটির চেহারার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর চুলের স্টাইলের মিল খুঁজে পেয়েই এর এমন নামকরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্ম-এ থাকা প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল অ্যালবিনো মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার অনেকে কাছ থেকে দেখার জন্য খামারে ভিড় জমাচ্ছেন।

মহিষটির মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, তার ছোট ভাই মজার ছলেই মহিষটির নাম রেখেছিলেন “ডোনাল্ড ট্রাম্প”। তিনি বলেন, মহিষটির সবচেয়ে প্রিয় বিষয় হলো দিনে চারবার গোসল করা।

খামারির দাবি, অতিরিক্ত মানুষের ভিড় ও কৌতূহলের কারণে মহিষটির ওপর চাপ পড়ছে এবং ওজনও কিছুটা কমে গেছে। তাই এখন দর্শনার্থীদের প্রবেশ কিছুটা সীমিত করা হয়েছে।

চার বছর বয়সী এই মহিষটি শেষ পর্যন্ত ৩ লাখ ৭৯ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। বিক্রির সময় আবেগাপ্লুত হয়ে মালিক বলেন, এতদিন নিজের হাতে লালন-পালন করায় মহিষটির সঙ্গে এক ধরনের মায়া তৈরি হয়েছিল।

প্রাণিসম্পদ কর্মকর্তাদের মতে, অ্যালবিনো প্রাণী প্রকৃতিতে অত্যন্ত বিরল। শরীরে মেলানিনের ঘাটতির কারণেই এদের গায়ের রঙ ও লোম সাদা বা সোনালি বর্ণের হয়ে থাকে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com