সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পীরগঞ্জে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭১ জন সংবাদটি দেখেছেন

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো কাঁঠালপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে তামিম (১৩) এবং সুরুজ মিয়ার ছেলে সাদমান (১৪)। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই।

স্থানীয়রা জানান, দুপুরে চার বন্ধু মিলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তামিম ও সাদমান গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অপর দুই বন্ধু চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে দীর্ঘ খোঁজাখুঁজির পর দুই কিশোরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হাসপাতাল ও পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা রওশন মিয়া বলেন, “দুই ছেলেই খুব শান্ত ও ভদ্র ছিল। হঠাৎ এমন দুর্ঘটনায় পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে।”

আরেক বাসিন্দা রায়হান বলেন, “তারা সবসময় একসঙ্গে খেলাধুলা করত। গোসল করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, কেউ কল্পনাও করেনি।”

চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। দুই কিশোরের মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com