সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭৯ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী শামীম মিয়াকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

গ্রেপ্তার শামীম মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের কানিপাড়া গ্রামের মৃত মাফু ফকিরের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। নিহত আজেদা বেগম (২৮) একই উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার মেয়ে। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার এমপি পাড়ার একটি ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী আজেদাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন শামীম। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আজেদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, শামীম মাদকাসক্ত ও মোবাইল ফোনে জুয়ায় আসক্ত ছিলেন। এসব বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন ঝগড়ার একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে আজেদার পেটে আঘাত করেন। পরে ছেলে সন্তানকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান।

নিহতের চাচা আশরাফ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com