মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

দুই সন্তানকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগে মা ও সৎ বাবা গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫৪ জন সংবাদটি দেখেছেন

পর্তুগালে দুই শিশুকে সড়কের পাশে ফেলে যাওয়ার অভিযোগে তাদের মা ও সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালের দক্ষিণাঞ্চলের আলকাসের দু সাল শহরের কাছে রাস্তার পাশে কান্নারত অবস্থায় দুই ফরাসি শিশুকে উদ্ধার করা হয়। স্থানীয় এক গাড়িচালক মঙ্গলবার শিশু দুটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, শিশুদের বয়স পাঁচ বছরের কম। তাদের সঙ্গে খাবার ও পানিভর্তি একটি ব্যাগ থাকলেও কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া নারী ও পুরুষ শিশু দুটির মা ও সৎ বাবা।

এর আগে গত ১১ মে ফ্রান্সের পূর্বাঞ্চলীয় কোলমার শহর থেকে শিশু দুটি নিখোঁজ হওয়ার পর তাদের বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ফ্রান্সসহ ইউরোপজুড়ে শিশু দুটিকে খুঁজে বের করতে সহায়তার আহ্বান জানানো হয়।

বিবিসি জানিয়েছে, ঘটনাটি নিয়ে পর্তুগাল ও ফ্রান্সের পুলিশ যৌথভাবে তদন্ত করছে। তবে এখন পর্যন্ত ঘটনার পূর্ণ কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ফাতিমা শহরের একটি ক্যাফের বাইরে সন্দেহভাজন দম্পতির গাড়ি শনাক্ত করার পর তাদের আটক করা হয়। শহরটি আলকাসের দু সাল থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

পর্তুগালের জাতীয় রিপাবলিকান গার্ড জানিয়েছে, ৪১ বছর বয়সী এক নারী ও ৫৫ বছর বয়সী এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

তাদের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, শিশুদের বিপদের মুখে ফেলে দেওয়া এবং শিশু পরিত্যাগের অভিযোগে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com